সিলেটে ইয়াবা-গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ী কারাগারে

[১] [২] [৩]

[৪]

জিবি সময় অনলাইন ডেস্ক : [৫]বুধবার ( ১৪ জুলাই ) দুপুরে সিলেটের কাষ্টঘর থেকে ইয়াবা-গাজাসহ আটক এক মাদক কারবারীকে কারাগারে পাঠানো হয়েছে। তার নাম মো. সুরুজ মিয়া ( ৩৫)। তিনি গোয়াইঘাটের নন্দীরগাঁও গ্রামের মৃত মনাই মিয়ার ছেলে।

এর আগে মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বন্দরবাজার কাষ্টঘর এলাকার গাজী বোরহান উদ্দিন মার্কেটের সামনে থেকে তাকে আটক করে র‌্যাব-৯, সদর ক্যাম্পের একটি দল। এসময় তার কাছ থেকে ৪৮৫ পিস ইয়াবা, ৩০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ৭২৫ টাকা, ১টি মোবাইল, ১টি সিম জব্দ করা হয়েছে।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ সুরুজ মিয়াকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন।

কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানা পুলিশ।

 (জিবি সময়/রুআহমেদ// )

খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৫]

জিবি সময় ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৬]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]