জিবি সময় অনলাইন ডেস্ক : [৫]করোনা মহামামারি থেকে রক্ষা আলাহর কাছে ক্ষমা চেয়ে হজরত শাহজালাল (রহ.) মাজারে সাপ্তাহিক মিলাদ ও দুআ অনুষ্ঠিত হয়েছে।
বিশ্বের সকল মুসলিমকে গুণা থেকে মাফ ও সুস্থতা কামনা করে হজরত শাহজালাল (রহ.) মাজারে মিলাদ ও দুআ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বাদ মাগরিব হজরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে মিলাদ ও দুআ অনুষ্ঠিত হয়। উক্ত মিলাদ করোনা মহামারি থেকে সিলেটবাসীকে হেফাজত করার জন্য মোনাজাত করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হজরত শাহজালাল (রহ.) ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মাজার ফেডারেশনের মহাসচিব আলহাজ শেখ মো মকন মিয়া চেয়ারম্যান, শিল্পপতি চুনু মিয়া, ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. নুরুল আলম চৌধুরী, ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের সিনিয়র সহসভাপতি শেখ জালাল ফরিদ উদ্দিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের সভাপতি সেলিম আহমদ, উপদেষ্টা জমিরুল ইসলাম বাবলু, আলমগীর কবির, কাজী আরিফ, সাংবাদিক নিজাম উদ্দিন টিপু, সদস্য সাংবাদিক রাধে মলিকক তপন, সিলেট জেলা ছাত্রদলের সহসাংস্কৃতিক সম্পাদক হিলাল উদ্দিন শিপু, কবির মিয়া, লাক্কাতুড়া টিলার ক্ষেদমতকারী মো. জয়নাল, রিমন আহমদ প্রমুখ।
দুআ ও মিলাদ পরিচালনা করেন জালালপুর হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মো. নিজাম উদ্দিন চৌধুরী।
(জিবি সময়/রু–আহমেদ/প/ম )
খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৫]
জিবি সময় ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৬]
সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]
(বি: দ্র:-সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহীরা পত্রিকার ই–মেইলে সিভি, আইডি কার্ড/জন্ম সনদের ফটোকপি, পাসপোর্ট সাইজের ফটো পাঠাতে পারেন।)
