গোলাপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই শিশুসহ আহত ৩

[১] [২] [৩]

[৪]

গোলাপগঞ্জ প্রতিনিধি : [৫] গোলাপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই শিশু গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার আমুড়া ইউনিয়নের ধারাবহর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন আমুড়া ইউনিয়নের ধারাবহর এলাকায় শাহিনের উদ্দিনের দুই শিশু জাহিদুল ইসলাম মেহেদি (১০) ও তাহমিদুল হাসান ইশান (০৯)।

এ ঘটনায় শাহিন আহমদের আহমদের স্ত্রী হাজেরা বেগম বাদী হয়ে একই গ্রামের মৃত সুরুজ আলী ছেলে হেলাল আহমদ (৪২), দিলাল আহমদ (৪৫), সমছুল আহমদ (৩৬), হেলাল আহমদের ছেলে কাওছার আহমদ (১৮), কামরান আহমদ (১৯) ও মৃত সরফ উদ্দিনের ছেলে চান মিয়া (১৮) ও মৃত সরফ উদ্দিনের স্ত্রী রেজিয়া বেগম (৪০) কে অভিযুক্ত করে গোলাপগঞ্জ মডেল থানায় অভিযোগ দাখিল করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে মৃত সুরুজ আলী ছেলে ও মৃত সরফ উদ্দিনের ছেলেদের সাথে জমি নিয়ে বিরোধ রয়েছে। ৪ অক্টোবর বিবাদীরা বাদী হাজেরা ঊেসমের বাড়ির উঠানে আসিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় বিবাদীকে গালিগালাজ করতে নিষেধ করলে বিবাদী হেলাল আহমদ, দিলাল আহমদ, সমছুল আহমদ, কাওছার আহমদ, কামরান আহমদ, চান মিয়া, রেজিয়া বেগম বাদী হাজেরা বেগমকে লাথি, কিল, ঘুষি মারেন। এমনকি এক পর্যায়ে তারা তাকে লোহার পাইপ দিয়ে বাদীর উপর হামলা চালিয়ে গুরুত্বর আহত করে।

অভিযোগ সূত্রে আরোজানা যায়, বাদী হাজেরা বেগমের চিৎকারে মাকে বাঁচাতে তাহার দুই শিশু ছেলে জাহিদুল ইসলাম মেহেদি (১০) ও তাহমিদুল হাসান ইশান (০৯) আসা মাত্র হেলাল আহমদের ছেলে কাওছার আহমদ ও কামরান আহমদ মারধর করে শিশুদেরকেও আহত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে বাদী ও তাহার আহত দুই শিশু ছেলেদের তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়।

এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর আব্দুন নাসের এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 (জিবি সময়/রুপমআহমেদ// )

খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

জিবি সময় ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]