শারদীয় দুর্গাপূজা উ.প.ল.ক্ষে গোলাপগঞ্জ উপজেলা বিএনপির শুভেচ্ছা

[১] [২] [৩]

[৪]

জিবি সময় অনলাইন ডেস্ক : [৫]গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুমান উদ্দিন মুরাদ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল  এক যুক্ত বিবৃতিতে সনাতন ধর্মাবলম্বী সর্ববৃহত্তম উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) গণমাধ্যম পাঠানো এক শুভেচ্ছা বার্তায় বিএনপির নেতৃবৃন্দ বলেন,দেশের প্রতিটি মানুষের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সংখ্যাগুরু-সংখ্যালঘু তত্ত্বে বিশ্বাস করি না।

যে কোনো ধরনের অশুভ তৎপরতা সম্পর্কে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সজাগ থাকতে হবে উল্লেখ করে তারা বলেন, সব ধর্মের মর্মবাণী শান্তি ও মানবকল্যাণ। হিংসা-বিদ্বেষ, রক্তারক্তি পরিহার করে সমাজে শান্তি ও সাম্য প্রতিষ্ঠায় ব্রতী হওয়া মানুষ হিসেবে আমাদের সবার কর্তব্য। দুর্গাপূজার অন্তর্নিহিত বাণীই হচ্ছে হিংসা, লোভ ও ক্রোধরূপী অসুরকে বিনাশ করে সমাজে স্বর্গীয় শান্তি প্রতিষ্ঠা করা যেখানে ন্যায় ও সুবিচার নিশ্চিত হবে। সেই বাণীকে আত্মস্থ করেই দুর্গাপূজার উৎসবের আনন্দকে সকলে মিলে ভাগ করে নিতে হবে।

তারা ও আরো বলেন, ভয়াবহ দানবীয় শক্তিকে আমরা পরাজিত করেছি, এখন নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে। যেখানে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না,  থাকবে না সাম্প্রদায়িকতা।

সাম্প্রদায়িক সম্প্রীতির ও পুণ্যভূমি সিলেটের গোলাপগঞ্জ অতীত ঐতিহ্যকে সামনে রেখে শাস্তিপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠান সম্পন্নের মাধ্যমে উৎসব আনন্দ সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে আরও আনন্দময় হবে এ আশাবাদ ব্যক্ত করছি।

বিজ্ঞপ্তি

 (জিবি সময়/রুপমআহমেদ// )

খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

জিবি সময় ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]