[৪]গোলাপগঞ্জ সংবাদদাতা:কানাইঘাটের ইতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র সালমান আমিন বঙ্গবন্ধু মেধা অন্নেষণ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে। ২০২৪ সালের ২৩শে মার্চ এ প্রতিযোগিতায় ক গ্রুপে বিজ্ঞান প্রজেক্ট উপস্থাপনায় প্রথম স্থান অর্জন করে ঐ শিক্ষার্থী। এদিকে মেধা অন্নেষণে প্রথম স্থান অর্জন করায় কৃতি শিক্ষার্থী সালমান আমিনকে অভিনন্দন জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আমীনসহ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক- কর্মচারীবৃন্দ ও ছাত্র ছাত্রীরা। তাদা আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য সে ২০২৩ সালের বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ পরিক্ষায় একই গ্রপে প্রথম স্থান অর্জন করে।