জিবি সময় অনলাইন ডেস্ক : [৫]মুফতি আব্দুল মালেককে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব নিযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সরকারের উচ্চপর্যায় থেকে তাকে খতিব নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি মক্কা, মদিনা, পাকিস্তান, ভারত ও তুরস্ক সফর করেছেন এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেছেন। তিনি ইতোমধ্যে বাংলা, আরবি, ইংরেজি ও উর্দু ভাষায় মোট ১৬টি গ্রন্থ রচনা করেছেন। এছাড়া, তার তত্ত্বাবধানে মাসিক আল-কাউসার নামে নিয়মিত একটা পত্রিকা বের হয়।
(জিবি সময়/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]
