মাধবপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রে.ফ.তা.র ৫

[১] [২] [৩]

[৪]

জিবি সময় অনলাইন ডেস্ক : [৫]হবিগেঞ্জর মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশ অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) বেলা ১১ টায় সন্তোষপুর সীমান্ত থেকে তাদের গ্রেফতার করেছে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির বিজিবি টহল দল।

গ্রেফতারকৃতরা হলেন- যশোহর শার্শা উপজেলার বাহাদুর গ্রামের মো. আঃ সবুর মিয়া (২৭), খুলনার সোনাডাঙ্গা সদরের মো. মাছুম মিয়া (৩০), বাগেরহাটের মোড়লগন্জ থানার চরহোগলি বানিয়াপাড়ার মো. সুমন মিয়া (২৫), মাধবপুর উপজেলার মালাঞ্চপুর গ্রামের মো. ইমন মিয়া (২৯) ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বড় বাদুর গ্রামের সোহরাব হোসেন (৪২)।

২৫ বিজিবির ধর্মঘর বিওপির কোম্পানি কমান্ডার আব্দুর রউপ গণমাধ্যমকে জানান, দেড় বছর আগে সবুর মিয়া, মাছুম মিয়া ও মো. সুমন মিয়া যশোহর বেনাপোল সীমান্ত দিয়ে রাজমিস্ত্রি কাজের সন্ধান ভারতে গিয়েছিল। মানব পাচারকারী ইমন মিয়া ও সোহরাব হোসেনের সাথে টাকার চুক্তিতে ভারতে থেকে ধর্মঘর সীমান্ত দিয়ে বাংলাদেশ অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশের সময় তাদের বিজিবি টহল দল গ্রেফতার করে।

সরাইল ২৫ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, সীমান্তে যে কোন অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ করতে সীমান্তে টহল আরো জোরদার করা হয়েছে।

এর আগে শনিবার (১৯ অক্টোবর) রাতে একই এলাকা থেকে ভারতে অনুপ্রবেশের সময় এক দম্পতি ও দুই কিশোরীসহ ছয় বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 (জিবি সময়/রুপমআহমেদ// )

খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

জিবি সময় ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]