বাফুফের সভাপতি তাবিথ আউয়াল

[১] [২] [৩]

[৪]

জিবি সময় অনলাইন ডেস্ক : [৫]বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে ১২৩ ভোট পেয়ে সভাপতি হয়েছেন তাবিথ আউয়াল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ এফ এম মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন ৫ ভোট। এছাড়া ১৩৩ জন কাউন্সিলরের মধ্যে ১২৮ জন ভোট দিয়েছেন।

শনিবার সন্ধ্যায় সভাপতির ভোটের সংখ্যা জানিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহউদ্দিন।

বাফুফের প্রথম নির্বাচন হয় ১৯৯৮ সালে। এসএ সুলতান ছিলেন বাফুফের প্রথম নির্বাচিত সভাপতি আর কাজী সালাউদ্দিন ছিলেন দ্বিতীয়। এই কিংবদন্তি ফুটবলার ৪ মেয়াদে বাফুফের সভাপতি ছিলেন। এবার নির্বাচনে অংশগ্রহণ করেননি তিনি। তাবিথ বাফুফের তৃতীয় নির্বাচিত সভাপতি। তবে ভোটের হিসেবে তিনি সবচেয়ে বেশি ভোট পেয়েছেন।

 (জিবি সময়/রুপমআহমেদ// )

খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

জিবি সময় ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]