গোলাপগঞ্জে সিএনজি চালক রিমন হত্যা মামলায় গ্রেপ্তার ২

[১] [২] [৩]

[৪]

গোলাপগঞ্জ প্রতিনিধি : [৫] সিলেটের গোলাপগঞ্জে মোটরসাইকেল কেনাবেচার টাকা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় নিহত সিএনজি অটোরিকশা চালক রিমন আহমদ (২২) হত্যার ঘটনার ২ আসামিকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থথানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের দক্ষিণ মাইজভাগ রফিপুর গ্রামের মজির উদ্দিনের দুই মেয়ে তাহমিনা (১৯) ও হালিমা (২০)।

জানাযায়, শনিবার (২৬ অক্টোবর) দুপুরে নিহত সিএনজি অটোরিকশা চালক রিমন আহমদের পিতা ইছরাব আলী (৫০) বাদি হয়ে ৬ জনের নামোল্লেখ করে আরোও ২/৩ জনকে অজ্ঞাত আসামি করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। (মামলা নং:১৮ তাং,২৬/১০/২০২৪ই)। মামলার এজহারের ভিক্তিতে মামলার ৫ ও ৬ নাম্বার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আব্দুন নাসের মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় দুজনকে গ্রেফতার করে গতকাল শনিবার সিলেট আদালতে পাঠিয়েছি।বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেল কেনাবেচার টাকা নিয়ে নিহত রিমন আহমদের চাচাতো ভাই বদরুল ইসলামের সাথে প্রতিবেশী ছাদেক আহমদের ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে রিমন আহমদকে মামলার আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। রিমন আহমদ গুরুতর আহত হলে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

 (জিবি সময়/রুপমআহমেদ// )

খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

জিবি সময় ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]