জিবি সময় অনলাইন ডেস্ক : [৫]গোলাপগঞ্জের আমুড়া ইউপির ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা ও বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহতদের জন্য মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৮ অক্টোবর) বাদ সন্ধ্যা উপজেলার ধারাবহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান মাসুক মিয়ার সভাপতিত্বে ঢাকাদক্ষিন সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আজমির আহমদ রাসেলের স্বাগত বক্তব্যে এ দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি রায়হান পারভেজ তালুকূার ও আমুড়া ইউনিয়ন ছাত্রদল নেতা মাহবুবুর রহমান রাসেদের যৌথ সঞ্চালনায় প্রদান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক আমুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহেল আহমদ। প্রধাণ বক্তার বক্তব্য রাখেন আমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান লুলু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেনউপজেলা বিএনপির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম মুন্না, সিনিয়র সহসভাপতি আব্দুল গফফার কুটি, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মনসুর আহমদ শিপন, ওয়ার্ড বিএনপির নেতা আ: রহমান,উপজেলা যুবদল নেতা জুনেদ আহমদসহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল, উলামা দল, ছাত্রদলসহ সংগঠনের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে বিভিন্ন নির্যাতনের কথা তুলে ধরে বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। সামনে আরো পথ পাড়ি দিতে হবে। দীর্ঘ ১৭ বছর নির্যাতন,হামলা, মামলা নৈরাজ্য নিপিরণ সহ্য করেও বিএনপি মাঠে রয়েছে, একটি কর্মীও বিএনপি ছেড়ে যায়নি। এই কঠিন ঐক্য আমাদের ধরে রাখতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে।
সভা শেষে শহীদ তাজ সহ বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহতদের জন্য দোয়া করেন বারকোট মসজিদে ইমাম সাইফুল ইসলাম।
(জিবি সময়/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]
