সুনামগঞ্জে নারী ফুটবলারের ঝুলন্ত মরদেহ উ দ্ধা র

[১] [২] [৩]

[৪]

জিবি সময় অনলাইন ডেস্ক : [৫]সুনামগঞ্জের দিরাই উপজেলায় মৌ রানী দাস নামে এক নারী ফুটবলারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে ভাঙ্গাডহর গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘরের তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মৌ এর মরদেহ পাওয়া যায়। মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মৌ’এর পরিবার জানায়, দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট ছিলেন মৌ। তিনি স্থানীয় নারী ফুটবল দলের একজন নিয়মিত খেলোয়াড় ছিলেন। বৃহস্পতিবার সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির ধানের গাদায় লুকানো অবস্থায় ঝুলন্ত দেহটি দেখতে পান পরিবারের সদস্যরা। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।

 (জিবি সময়/রুপমআহমেদ// )

খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

জিবি সময় ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]