জিবি সময় অনলাইন ডেস্ক : [৫]কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে জোবায়ের হোসেন নামে একজন বৃদ্ধ খুন হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নয়াগাঁও গ্রামের বাসিন্দা জোবায়ের হোসেন ও সুলতান আহমদের মধ্যে দীর্ঘদিনের জমিসংক্রান্ত পারিবারিক বিরোধ চলছে। ফজরের নামাজের পর কথা কাটাকাটির জেরে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে সুলতান গরু জবাই করার জন্য ব্যবহৃত দা দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকেন জোবায়ের হোসেনকে। দায়ের কোপে ঘটনাস্থলেই মারা যান জোবায়ের হোসেন।
এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত সুলতানকে আটক করে।
কানাইঘাট থানার ওসি মো. আব্দুল আউয়ালকে বিষয়টি নিয়ে জানতে একাধিকবার কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি।
তবে কানাইঘাট থানার ডিউটি অফিসার ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।
(জিবি সময়/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]
