সিলেটে ভারতীয় চিনি-সুপারির চালানসহ আটক ২

[১] [২] [৩]

[৪]

জিবি সময় অনলাইন ডেস্ক : [৫]সিলেট নগরে ডিআই ট্রাক ভর্তি ৫৩ বস্তা ভারতীয় চিনির চালান ও ২ বস্তা সুপারি জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বটেশ্বরস্থ জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের সামনে চৌকি বসিয়ে ডিআই ট্রাক ভর্তি চিনির চালান জব্দ ও ২ জনকে আটক করা হয়। যার বাজারমূল্য ৩ লাখ ১৫ হাজার ৬৪০টাকা হবে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় আটককৃতরা হলেন- গোয়াইনঘাট থানার মৃত কামাল উদ্দিনের ছেলে মো. বদিউজ্জামান (৩১) এবং মৃত ময়না মিয়ার ছেলে বদরুল আলম।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে শাহপরান (র.) থানার উপ সহকারি পরিদর্শক (এএসআই) মো. হুমায়ুন মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে চিনির চালানসহ ২ জনকে আটক করেন।

জিজ্ঞাসাবাদে পিকআপে থাকা দুই ব্যক্তি জানায়, তারা তামাবিল স্থলবন্দরের শুল্ক গুদাম থেকে নিলামে চিনি কিনেছে। তারা ডেলিভারি চালান উপস্থাপন করলে চালান কপিতে ৩৬ বস্তা চিনির উল্লেখ থাকলেও উক্ত পিকআপটি তল্লাশি করার সময় মোট ৫৩ বস্তা ভারতীয় চিনি এবং ২ বস্তা ভারতীয় সুপারি পাওয়া যায়। যা চালানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হওয়ায় উক্ত মালামাল অবৈধ প্রমানিত হয়।

অভিযুক্তদের বিরুদ্ধে শাহপরাণ থানায় মামলা (নং১(১২)২৪) দায়ের করা হয়েছে।

 (জিবি সময়/রুপমআহমেদ// )

খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

জিবি সময় ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]