জিবি সময় অনলাইন ডেস্ক : [৫]বিদ্যুৎ বিভাগের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ৮ ঘণ্টা সিলেটের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত সময়ের পর সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেছিন এ তথ্য জানান।
বিউবো সূত্রে জানা গেছে, সিলেট নগরের ১১ কেভি ধোপাদিঘীপাড় ফিডারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় নগরের উপশহর রোড, মেন্দিবাগ, সোবহানীঘাট বিশ্বরোড, ডুবড়ী হাওর, সবজিবাজার, ফুলতলী মাদ্রাসা, হাফিজ কম্প্লেক্স, নাইওরপুল পয়েন্ট, ওসমানী শিশু পার্ক, ধোপাদিঘীরপাড় ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিউবোর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন বলেন, জরুরি মেরামতকাজ শেষে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তাঁরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন।
(জিবি সময়/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]
