[৪]
বিশেষ প্রতিবেদন: সিলেট সিটি কর্পোরেশন সাবেক প্যানেল মেয়র, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগর এর ভারপ্রাপ্ত সভাপতি, একাধিক মেয়াদে ৪নং ওয়ার্ড কাউন্সিলর, সম্ভাব্য মেয়র পদপ্রার্থী- মোঃ রেজাউল হাসান কয়েস লোদী প্রধান অতিথি হিসেবে শাহজালাল স্টেশনারী এর শুভ উদ্বোধন করেন। তিনি বলেন- সমাজের সুখ শান্তি উন্নয়ন অগ্রগতি সাধনকল্পে ব্যবসায়ীমহল সর্বদা একচ্ছত্র অংশীদার। সিলেট নগরীর ব্যবসা প্রতিষ্ঠানসমূহ প্রগতিশীল, জনবান্ধব এবং নাগরিক অধিকারকে বরাবরই প্রাধান্য দিয়ে আসছেন। আমরা ব্যবসায়ীদের কল্যাণে জনগনের স্বার্থে নিঃস্বার্থভাবে আছি এবং থাকবো।
গত ৪ঠা ডিসেম্বর বুধবার বাদ যোহর শাহজালাল স্টেশনারী ই-ব্লক, শাহজালাল উপশহর এ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, শাহজালাল উপশহর কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দিদার হোসেন রুবেল, সাংগঠনিক সম্পাদক লিটন আহমেদ, ২২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মুহিবুর রহমান, ২২নং ওয়ার্ড বিএনপি যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নওশাদ, আল আমিন নার্সিং কলেজ সিলেট এর পরিচালক ও স্বনামধন্য ডাক্তার মোঃ সোলায়মান এবং পরিচালক মোঃ আব্দুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী অপু আহমেদ। ২২নং ওয়ার্ড জাসাস এর আহ্বায়ক অলি আহমদ, সদস্য সচিব হাসিব আহমদ, উপশহর ব্যবসায়ী সমিতি ই-এফ ব্লক এর সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান, হোটেল নিলাদ্রী (আবাসিক) শাহজালাল উপশহর এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইমদাদুল হোসেন মিলাদ।
উপস্থিত ছিলেন শাহজালাল উপশহর ব্যবসায়ী, যুব ও মুরব্বিগণের মধ্যে সৈয়দ মোঃ বাবর হোসেন, মোঃ রাব্বি, ফখরুল ইসলাম, আশরাফ আহমদ, মোহাম্মাদ হীরা, রাহাত আহমদ, রফিক আহমদ, আনজাব আলী, সারোয়ার আহমদ, রায়হান আহমদ, নজরুল ইসলাম, মোঃ আব্দুল মুকিত, রেজা আহমদ, জনি আহমদ, বাদশা মিয়া, জাকির হোসেন, বকুল আহমদ, কামাল হোসেন, মাসুম আহমদ, আশরাফুল ইসলাম, মোঃ মিলাদ, এমদাদ হোসেন, তানভীর আহমদ ও সৈয়দ মাজিদুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে জনগণ ও ব্যবসায়ীদের উত্তরোত্তর সাফল্য কামনা করে মোনাজাত করা হয়। শাহজালাল স্টেশনারী এর ব্যবস্থাপক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাজহারুল ইসলাম (আল আমিন) সবার প্রতি আন্তরিক ধন্যবাদসহ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।