মিসরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

[১] [২] [৩]

[৪]

জিবি সময় অনলাইন ডেস্ক : [৫]ডি-৮ সম্মেলনে যোগ দিতে মিসরের রাজধানী কায়রোতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (১৮ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ১১টায় কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

এ তথ্য জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বিমানবন্দরে ড. ইউনূসকে স্বাগত জানান মিসরের পাবলিক বিজনেস সেক্টরের মন্ত্রী মোহাম্মদ শিমি। পরে মন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

এর আগে মিশরের উদ্দেশে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ১টায় ঢাকা ছাড়েন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

 (জিবি সময়/রুপমআহমেদ// )

খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

জিবি সময় ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]