প্রজাপতির আড্ডায় শতাধিক নারী

[১] [২] [৩]

[৪]

জিবি সময় অনলাইন ডেস্ক : [৫]সম্প্রতি ঢাকা গুলশানের সিক্স সিজন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়ে গেল নারীদের ‘৯৬-৯৮’ গ্রুপের বার্ষিক প্রজাপতির আড্ডা, সিজন- ৬।

রঁদেভু ৯৬-৯৮ ফাউন্ডেশনের আয়োজনে প্রজাপতির আড্ডায় প্রায় শতাধিক নারী সদস্য অংশ নেন।

দিনের শুরুতে রেজিস্ট্রেশন শেষে সবাই পৌঁছে যায় ভেন্যুতে। অল্প কিছুক্ষণের মধ্যেই লাল, নীল, হলুদ ও সাদা পোশাকে সজ্জিত নারীদের কলকাকলিতে মুখরিত হয় সিক্স সিজনের স্কাই পুল রেস্টুরেন্ট।
সারাদিন চলতে থাকে হাসি আড্ডা, খাওয়া দাওয়া, মজার গেইম শো, র‌্যাফেল ড্র, গান ও নাচের পরিবেশনা।

বিকেলে কেক কাঁটার পর চলে সম্মিলিত ফটোসেশন ও বাংলা গানের বিটে সবার নাচ গানের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান।

অনুষ্ঠানের সবার জন্যে ছিল নানা ধরনের উপহার।

বিশেষ এই আয়োজনের পরিচালনা পরিষদে ছিলেন আলিফ, আফরোজা, সিলভী, সিহাম ও পারিসা।

 (জিবি সময়/রুপমআহমেদ// )

খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

জিবি সময় ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]