বাংলাদেশ-পাকিস্তান : এক নতুন বাণিজ্যিক সম্পর্ক

[১] [২] [৩]

[৪]

জিবি সময় অনলাইন ডেস্ক : [৫]বাংলাদেশে শেখ হাসিনার দেশ ছাড়ার পর পাকিস্তানের সঙ্গে দেশটির বাণিজ্যিক সম্পর্কের উন্নতি ঘটেছে। উভয় দেশের আমদানি-রপ্তানির ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলেছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বাণিজ্যে ২০২৪ সালের জুলাই-নভেম্বর পর্যন্ত আমদানি ও রপ্তানি উভয় দেশেই বেড়েছে। বিশেষত, পাকিস্তানের শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি পেয়েছে।

পাকিস্তানের প্রতিবেশী দেশগুলির মধ্যে, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে ৯টি দেশের সঙ্গে পাকিস্তানের বাণিজ্য ঘাটতি ৪৭.৫৫ শতাংশ বেড়ে ৪.৪৭৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল ৩.০৩২ বিলিয়ন ডলার। বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, চীন ও ভারত থেকে আমদানি বৃদ্ধি এবং চীনে রপ্তানি হ্রাসের ফলে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

 (জিবি সময়/রুপমআহমেদ// )

খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

জিবি সময় ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]