সিলেটে আবাসিক হোটেল থেকে চার নারী আটক

[১] [২] [৩]

[৪]

জিবি সময় অনলাইন ডেস্ক : [৫]সিলেট মহানগর পুলিশের অভিযানে আবাসিক হোটেল থেকে চার নারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটককৃতরা হলেন- মুন্নি আক্তার (৩০), তৃষা (২৯), বিবি কুলসুমা (২৬) ও মুন্নি আক্তার (২২)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার আওতাধীন সুরমা মার্কেটস্থ নিউ সুরমা হোটেলের ২য় ও ৩য় তলা থেকে অসামাজিক কাজের দায়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের পুলিশ স্কর্টের মাধ্যমে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।

 (জিবি সময়/রুপমআহমেদ// )

খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

জিবি সময় ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]