সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিক আটক

[১] [২] [৩]

[৪]

জিবি সময় অনলাইন ডেস্ক : [৫]অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দুই জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা উভয়ই ভারতীয় নাগরিক।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর ১২টায় সিলেট ব্যাটালিয়ান-৪৮ লাফার্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৩৯/এমপি থেকে আনুমানিক ৯০ গজ বাংলাদেশের ভেতর শ্যামারগাও নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন নান্টু বিশ্বাস ও সুবোধ বিশ্বাস। তারা ভারতের শিলং ইস্ট খাসিয়া হিল জেলার সাইগ্রামের বাসিন্দা।

আটকের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। তিনি বলেন, ভারতীয় ঐ দুই নাগরিককে আটকের পর সুনামগঞ্জের দোয়ারাবাজার থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

 

 (জিবি সময়/রুপমআহমেদ// )

খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

জিবি সময় ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]