সিলেটে র‍্যাবের জালে আওয়ামী লীগ নেতা

[১] [২] [৩]

[৪]

জিবি সময় অনলাইন ডেস্ক : [৫]সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদের অপসারিত ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়াকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ এর একটি ইউনিট।

আজ শুক্রবার (৩ জানুয়ারি) বাদ জুম্মা উপজেলার তাজপুর ইউনিয়নে তার নিজ এলাকা উদরকোনা পালপাড়া থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯ এর সিনিয়র এএসপি (মিডিয়া অফিসার) মসিউর রহমান সুহেল জানান, তাকে ওসমানীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, গ্রেফতারকৃত আনার বিরুদ্ধে জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে ছাত্র-জনতার উপর হামলা ও গুলি বর্ষণের অভিযোগ রয়েছে। এ অভিযোগে দায়ের হওয়া বেশ কয়েকটি মামলার আসামি আনা।

 (জিবি সময়/রুপমআহমেদ// )

খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

জিবি সময় ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]