জিবি সময় অনলাইন ডেস্ক : [৫]ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট। ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত সিলেটে শুক্রবার সকাল ১০ টা ৩৪ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫।
এর উৎপত্তিস্থল বাংলাদেশের পার্শ্ববর্তী মিয়ানমার বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে।তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর এখনও পাওয়া যায়নি।
আবহাওয়াবিদ রুবায়েত কবীর বলেন, ঢাকা থেকে ৪৮২ কিলোমিটার দূরে মিয়ানমারের একটি স্থান এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। এর প্রভাবে রাজধানীসহ উত্তর-পূর্বাঞ্চলের সিলেট এবং এর আশপাশের কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছে।
(জিবি সময়/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]
