৩ বছর আগে মরেও সুনামগঞ্জে সরকারি সুযোগ-সুবিধা নিচ্ছে পরিবার!

[১] [২] [৩]

[৪]

জিবি সময় অনলাইন ডেস্ক : [৫]সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে পরিবার নিয়ে বসবাস করতেন মাস্টাররোলে নিয়োগ পাওয়া মো. সালাহ উদ্দিন। তিনি মারা গেছেন তিন বছর আগে। তার পরিবার এখনো উপজেলা কমপ্লেক্সের ওই ভবনে বসবাস করছেন।

কেবল সালাহ উদ্দিন নয় এভাবে আরও একাধিক কর্মচারীর পরিবার আছেন যাদের মৃত্যুর পরেও পরিবারের সদস্যরা সরকারি বাসায় বছরের পর বছর ধরে বসবাস করছেন। কিন্তু বার বার ধর্ণা দিয়েও নিয়মিত কর্মচারীদের ভাগ্যে উপজেলা পরিষদ কমপ্লেক্সের বাসা জুটছে না।

বিষয়টি নিয়ে উপজেলা পরিষদে কর্মরত কর্মচারীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

জানা যায়, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সের বন্যা আশ্রয়কেন্দ্র ৪/৪ নং বাসায় মাস্টার রোলের পরিচ্ছন্নতা কর্মী রাজেস বালিকী, বন্যা আশ্রয়কেন্দ্র ৪/৭ নং বাসায় মাস্টার রোলের অফিস সহায়ক মো. সালাহ উদ্দিন, কুশিয়ারা ৭/১ নং বাসায় মাস্টার রোলের অফিস সহায়ক গীতা তালুকদার ও কুশিয়ারা ৭/৩ নং বাসায় মো. আলা উদ্দিন সপরিবারে বসবাস করে আসছেন।

এর মধ্যে মাস্টার রোলের অফিস সহায়ক মো. সালাহ উদ্দিন প্রায় ৩ বছর আগে মারা গেছেন। আর ২ বছর আগে মারা গেছেন মাস্টার রোলের অফিস সহায়ক গীতা তালুকদার।

উপরোক্ত দু’জন মারা গেলেও তাদের পরিবারের সদস্যরা এখনো সরকারি বাসায় বসবাস করছেন। সরকারি বাসা বরাদ্দ পেতে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মচারীরা একাধিকবার লিখিত আবেদন করলেও তাদেরকে কোনো পাত্তাই দেয়া হয়নি।

৫ আগস্ট পরবর্তী সময়েও লিখিত অভিযোগ করেও ভুক্তভোগীরা কোনো প্রতিকার পাননি।

নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগীদের একজন বলেন, একটি শক্তিশালী সিন্ডিকেট আগে তাদের পছন্দের কর্মচারীদের বাসা বরাদ দিত। তখন কোনো নিয়মনীতির তোয়াক্কা করা হয়নি। তাদের সবাই ছিল পতিত স্বৈরাচার সরকারের লোকজন। কিন্তু ৫ আগস্টের পরেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।

এ বিষয়ে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

জানতে চাইলে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার অতীশ দশী চাকমা বলেন, এ রকম বিষয় আমাকে কেউ বলেনি। খোঁজ নিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।

 (জিবি সময়/রুপমআহমেদ// )

খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

জিবি সময় ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]