গোলাপগঞ্জ প্রতিনিধি : [৫] গোলাপগঞ্জে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে জমির মালিক কাজী আব্দুল মতিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৯ জানুয়ারি) বিকালে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের নিমাদল এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল এ জরিমানা আদায় করেন।
এসময় গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ অভিযানে সহযোগিতা করে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিলটন চন্দ্র পাল বলেন,’জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে। এছাড়া টিলা ও মাটি কাটার তৎপরতা দেখলে প্রশাসনকে তাৎক্ষণিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি অনুরোধ জানান।
(জিবি সময়/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]
