লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে প্রাণ গেল সুমনের

[১] [২] [৩]

[৪]

জিবি সময় অনলাইন ডেস্ক : [৫]লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে অসুস্থ হয়ে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সুমন মিয়া (৪৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) সানী নামের এক আত্মীয়ের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি পরিবার নিশ্চিত হয়।

সুমন মিয়া ভৈরব উপজেলা সদরের লক্ষ্মীপুর এলাকার মাহমুদ হোসেনের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, চার মাস আগে ইতালি যেতে স্থানীয় এক দালালের মাধ্যমে লিবিয়ায় পাড়ি জমান সুমন। দেশের বাড়িতে তার স্ত্রী ও জমজ ছেলে-মেয়েসহ পরিবারে অন্য সদস্যরা রয়েছেন। গত ২৪ জানুয়ারি সেখান থেকে ২৫ জন মিলে একটি বোটে করে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় সুমনসহ আরও অনেকেই অসুস্থ হয়ে পড়েন। এছাড়া যাত্রাপথে মাল্টা পৌঁছার পর বোটে সমস্যা দেখা দেয়। পরে সবাই বোট থেকে নেমে গেলেও সুমনকে মৃত অবস্থায় পাওয়া যায়। সুমনের মৃত্যুর বিষয়টি চারদিন পর জানতে পারেন তার স্বজনরা। এরপর থেকে সুমনের পরিবারে চলছে শোকের মাতম।

স্ত্রী পলি বেগম ও বোন শিল্পী বেগমসহ পরিবারের সদস্যরা সুমন মিয়ার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।

 (জিবি সময়/রুপমআহমেদ// )

খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

জিবি সময় ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]