বৈষম্যবিরোধী ছাত্র ও গনতান্ত্রিক আন্দোলনে গোলাপগঞ্জে আহতদের সহায়তা প্রদান অনুষ্ঠান সম্পন্ন

[১] [২] [৩]

[৪]

গোলাপগঞ্জ প্রতিনিধি : [৫] টরেন্টোতে বসবাসরত গোলাপগঞ্জবাসীর উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র ও গনতান্ত্রিক আন্দোলনে গোলাপগঞ্জে আহতদের সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিসের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুস ছায়াদের সঞ্চলনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়সাল আহমদ, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরেন্টের সাবেক সভাপতি ছাদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুমান উদ্দিন মুরাদ, সিলেট আদালতের এডিশনাল পিপি অ্যাডভোকেট মামুন আহমদ রিপন, গোলাপগঞ্জ ফান্ডেশন অব টরেন্টের সমাজকল্যান সম্পাদক আলী হোসেন প্রমুখ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, কানাডা বিএনপির সদস্য নাজমুল ইসলাম, পৌর বিএনপির সদস্যসচিব সোহেল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম, ঢাকাদক্ষিন ইউপি বিএনপির সাধারণ সম্পাদক মুহিব হোসেন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সালাহ উদ্দিন, নিজামুল কাদির লিপন, গোলাপগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আজিজুল মুন্না প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সিলেট সাবেক জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, লক্ষিপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সংগঠনের প্রধান উদ্যোক্তা মিছবাহুল কাদির ফাহিম ও আলী হোসেনের সহযোগিতায় নতুন বাংলাদেশের রুপকার ২৪ জন যোদ্ধাকে সম্মানিত করেছেন। শুধু তাই নয় তারা যে কোন প্রাকৃতিক দূর্যোগে গরীব ও অসহায় মানুষের পাশে সূদুর প্রবাস থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমরা গোলাপগঞ্জবাসী তা শ্রদ্ধাভরে স্মরণ করছি। তাদের এ সহযোগিতা আগামীতে অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী। পরিশেষে এ সংগঠনের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

 (জিবি সময়/রুপমআহমেদ// )

খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

জিবি সময় ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]