আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

[১] [২] [৩]

[৪]

জিবি সময় অনলাইন ডেস্ক : [৫]চট্টগ্রাম নগরের ১৬ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২৬ জন আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে নগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে আজ সোমবার দুপুর ২টা পর্যন্ত বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, মঈনুল হোসেন গালিব (৩২), শাহাজাহান ইসলাম প্রকাশ সাজু (২৮), মো. নাহিদুল আলম এলিন (৪৩), মো. সফর আলী (৩৯), লিয়াকত আলী আরিফ (৪১), মো. আলমগীর হোসেন মোর্শেদ (৪০), মো. রিয়াদ প্রকাশ রিয়াজ (২৬), মো. রবিন হোসেন (২৭), দূর্জয় চন্দ্র দাস (২২), মো. জানে আলম, আক্তার হোসেন শাকিল (২৫), শেখ খান ইমন (২২), মনির হোসেন (২০), মো. আরিফ (২৪), মো. ইউনুস (২০), মো. জসিম উদ্দিন (৫৪), মো. মাহমুদ ইকবাল (৩৪), মো. মনছুর আলম (৪৪), মো. আব্দুর রহিম (৩৭), কাজী মো. ইব্রাহীম শরীফ (৪৯), মো. নাহিদুল আলম চৌধুরী (১৯), মো. চাঁন মিয়া (২০), মো. বেলাল (৩৪), সাজ্জাদ হাসান (২৩), মো. রফিক (৪০) এবং পেয়ার আহমেদ (৪৫)।

গ্রেপ্তারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসীবিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে বলে সিএমপি সূত্রে জানা যায়।

 (জিবি সময়/রুপমআহমেদ// )

খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

জিবি সময় ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]