রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা,সেহরি ও ইফতারের সময়সূচি

[১] [২] [৩]

[৪]

জিবি সময় অনলাইন ডেস্ক : [৫]আসন্ন পবিত্র রমজান মাসে নতুন অফিস সময়সূচি নির্ধারণ করেছে সরকার।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, হিজরি ১৪৪৬ (২০২৫ সাল) সনের পবিত্র রমজান মাসে সাহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সকল সরকারি ও আধাসরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করা হলো।

নতুন সময়সূচি অনুযায়ী, রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিস শুরু হবে সকাল ৯টায়। আর শেষ হবে বিকেল সাড়ে ৩টায়। এছাড়া বেলা ১টা ১৫ মিনিট থেকে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত নামাজের বিরতি থাকবে।

সাপ্তাহিক ছুটি থাকবে শুক্রবার ও শনিবার।

এ ছাড়া, ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য প্রতিষ্ঠান (যাদের সার্ভিস অতি জরুরি) জনস্বার্থ বিবেচনা করে তাদের নিজস্ব আইন/বিধি অনুযায়ী অফিস সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও তার আওতাধীন সব কোর্টের অফিস সময়সূচি বাংলাদেশ সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ মার্চ থেকে রোজা শুরু হতে পারে।

এদিকে পবিত্র শবে বরাত পালিত হয়েছে গত ১৪ ফেব্রুয়ারি। সেই হিসেবে চাঁদ দেখা সাপেক্ষে ১৪৪৬ হিজরি সালে রমজান শুরু হবে আগামী ১ বা ২ মার্চ।

সেই তারিখ ধরে সেহরি ও ইফতারের সময়সূচি ঠিক করে দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
গত ২৭ জানুয়ারি ইসলামিক ফাউন্ডেশন ১৪৪৬ হিজরির রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি চূড়ান্ত করা হয়।

সেহরির শেষ সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদিকের ৩ মিনিট আগে ধরা হয়েছে এবং ফজরের ওয়াক্ত শুরুর সময় সুবহে সাদিকের ৩ মিনিট পরে রাখা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২ মার্চ প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোর ৫টা ৪ মিনিট ও ইফতারির সময় ৬টা ২ মিনিট। শেষ রোজায় সেহরির শেষ সময় ভোর ৪টা ৩৪ মিনিট ও ইফতারির সময় ৬টা ১৫ মিনিট।

[৬]

 (জিবি সময়/রুপমআহমেদ// )

খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৭]

জিবি সময় ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৮]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]