শিশুকে বিষ দিয়ে হত্যার অভিযোগ মা গ্রেপ্তার

[১] [২] [৩]

[৪]

জিবি সময় অনলাইন ডেস্ক : [৫]ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় শিশু মাহামুদাকে বিষ পান করিয়ে হত্যার অভিযোগে সৎ মা হুমায়রা খাতুন বন্যাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (০৮ মার্চ) দিবাগত রাত ১টার দিকে অভিযান চালিয়ে মহেশপুরের শিশুতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর নাঈম জানান, গত ১ মার্চ সন্ধ্যায় বোতলে তরল পানীয়ের সাথে বিষ মিশিয়ে শিশু মাহামুদা খাতুনকে খাইয়ে দেন সৎ মা হুমাইরা খাতুন বন্যা। এরপর কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত বৃহস্পতিবার (০৬ মার্চ) দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশুটি মারা যায়।

পরে শুক্রবার (০৭ মার্চ) শিশুটির পিতা শাহিন আলম বাদী হয়ে কোটচাঁদপুর থানায় স্ত্রী হুমাইরা খাতুন ওরফে বন্যা খাতুনের নামে একটি মামলা দায়ের করেন।

এঘটনায় মামলার আসামি ধরতে অভিযান শুরু করে র‌্যাব। এরই প্রেক্ষিতে শনিবার রাতে মহেশপুর উপজেলার চাঁদপুর গ্রামের শিশুতলা এলাকা থেকে হুমাইরা খাতুন বন্যাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কোটচাঁদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

থানা থেকে আসামি বন্যাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 (জিবি সময়/রুপমআহমেদ// )

খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

জিবি সময় ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]