সিলেটের ‘জননেত্রী শেখ হাসিনা শিশুপার্ক’র নতুন নাম ‘এম সাইফুর রহমান শিশুপার্ক’

[১] [২] [৩]

[৪]

জিবি সময় অনলাইন ডেস্ক : [৫]সিলেট নগরের সুরমা নদীর পাড়ে অবস্থিত ‘জননেত্রী শেখ হাসিনা শিশুপার্ক’-এর নতুন নাম বদল করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর নামের পার্কটির নতুন নাম এখন ‘এম সাইফুর রহমান শিশুপার্ক’।

বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সিলেট সিটি কর্পোরেশনের অধিক্ষেত্রে ‘জননেত্রী শেখ হাসিনা শিশুপার্ক’-এর নতুন নাম ‘এম সাইফুর রহমান শিশুপার্ক’ অনুমোদন দেয়া হলো।

উল্লেখ্য, ২০২১ সালের ২২ অক্টোবর সিলেট নগরীর দক্ষিণ সুরমায় এলাকায় সুরমা নদীর পাড়ে ৩ দশমিক ৭৭ একর জমির ওপর ২৬ দশমিক ৮৮ কোটি টাকা ব্যয়ে ‘জননেত্রী শেখ হাসিনা শিশু পার্ক’ নির্মাণ করা হয়।

 (জিবি সময়/রুপমআহমেদ// )

খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

জিবি সময় ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]