বাংলাদেশিদের অভাবে জমেনি কলকাতার ঈদবাজার, মোদি- হাসিনাকে দুষছেন ব্যবসায়ীরা

[১] [২] [৩]

[৪]

জিবি সময় অনলাইন ডেস্ক : [৫]ঈদ একেবারে দোরগোড়ায়। তবে এবারে বাংলাদেশিদের অভাবে জমেনি কলকাতার নিউমার্কেটের ঈদের বাজার।

এর জন্য ব্যবসায়ীদের একাংশ দুষছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
অপরদিকে, আরও শোচনীয় অবস্থা কলকাতার মারকুইস স্ট্রিটে। ঈদেও ক্রেতাশূন্য মারকুইস স্ট্রিটের দোকানগুলো। নেই বেচাকেনা। যে কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে বিক্রেতাদের। যার জেরে অনেকেই ক্ষোভ জানাচ্ছেন মোদি হাসিনার ওপর। অনেকেই বন্ধ করেছে ব্যবসা। মারকুইস স্ট্রিটে বেচাকেনার অভাবে বন্ধ হয়েছে চল্লিশটির বেশি দোকানসহ হোটেল, রেস্তোরাঁ। শুক্রবার (২১ মার্চ) এমন চিত্রই ফুটে উঠেছে কলকাতার বিভিন্ন অঞ্চল থেকে।

সুনশান কলকাতার ঈদের বাজার

 (জিবি সময়/রুপমআহমেদ// )

খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

জিবি সময় ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]