জাতীয় স্বার্থে ব্যবসায়ীমহলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান- কয়েস লোদী

[১] [২] [৩]

[৪]
বিশেষ প্রতিনিধি: জাতীয় স্বার্থে ব্যবসায়ীমহলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক প্যানেল মেয়র সিলেট সিটি কর্পোরেশন ও ৪ বারের জননন্দিত কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী । ২৩রমাদ্বান সোমবারে শাহজালাল উপশহর ই ব্লকে নিউ হেয়ার কাট সেলুন এর শুভ উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ইফতার বিতরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল উপশহর কল্যাণ পরিষদের যুগ্ম সম্পাদক মোঃ দিদার হোসেন রুবেল ও সাংগঠনিক সম্পাদক মোঃ মামুনুর রশীদ লিটন, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী অপু আহমদ, হোটেল নীলাদ্রি (আবাসিক) এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইমদাদুল হোসেইন মিলাদ, ব্যবসায়ী পলাশ দাস, আশরাফ আহমদ এবং জয়।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন – বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর বিএনপি নেতা মোঃ রফিকুল বারী নোমান, ২২ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান নওশাদ, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা সহ সাংগঠনিক সৈয়দ মাজহারুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শাহপরান (রঃ) থানার যুগ্ম আহ্বায়ক হাছিব আহমদ । উপস্থিত ছিলেন মোঃ আব্দুর রহিম, রাব্বি, সৈয়দ মাজিদুল ইসলাম, এরশাদ, তানভীর, শুভল , মাসুম আহমদ, ফজলু আহমদ, রনি সহ আরো অনেকে। মোনাজাত পরিচালনা করেন মাওলানা কাজী জলিল আহমদ। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপি সিলেট মহানগর ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ইফতার বিতরণের মাধ্যমে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করেন।

[১] [২] [৩]