ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফারুক আহমদ চৌধুরী

[১] [২] [৩]

[৪]

জিবি সময় অনলাইন ডেস্ক : [৫]পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গোলাপগঞ্জবাসীসহ দেশ ও বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সাবেক লর্ড মেয়র বিষ্ট্রল সিটি ইউকে, সাবেক কাউন্সিলার বিষ্ট্রল সিটি ইউকে ও ঢাকাদক্ষিণ সরকারি কলেজের এজিএস ফারুক আহমদ চৌধুরী।

রবিবার (৩০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘এক মাস পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনার পর এসেছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদ উল ফিতর। সিলেটবাসী তথা বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসীরাসহ জাতি-ধর্ম নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষকে আমি পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি।’

তিনি আরোও বলেন, আজকের দিনে আমি মহান রাব্বুল আলামিনের কাছে এ প্রার্থনা করি, ’আগামী দিনগুলো সত্য ও সুন্দর হোক। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক—এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা।

 (জিবি সময়/রুপমআহমেদ// )

খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

জিবি সময় ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]