[৪]ডেস্ক:গোলাপগঞ্জে সৈয়দা আদিবা হূসেন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ঢাকাদক্ষিন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রুহেল আহমদ।
৯ এপ্রিল উপজেলার আমুড়া ইউপির ঐতিহ্যবাহি শিলঘাট গ্রামে অবস্থিত সৈয়দা আদিবা হূসেন উচ্চ বিদ্যালয় নবগঠিত এডহক কমিটিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড সিলেট বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের গভিণংবডি ও ম্যানেিজং প্রবিধানমালা-২০২৪”এর ৬৪ ধারা অনুযায়ী এ কমিটি অনুমোদন দিয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন, শিক্ষক প্রতিনিধি পদে রোকসানা বেগম, অভিভাবক প্রতিনিধি পদে ফরিদ আহমদ, সদস্যসচিব পদে পদাধিকার বলে প্রধান শিক্ষক কাজী শহিদুল হক।
এ বিষয়ে এডহক কমিটির সভাপতি রুহেল আহমদ আল্লাহর শোকরিয়া আদায় করে বলেন, আমি চেষ্টা করব আমার এলাকাবাসীর সহযোগিতায় এ প্রতিষ্ঠানকে আরোও এগিয়ে নিতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।