[৪]বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফ্রান্স কান্ট্রি আহ্বায়ক গোলাম মাহমুদ আজম বলেন – বাংলাদেশের মাটি ও মানুষের নেতা, মুক্তিযুদ্ধের জেড ফোর্সের অধিনায়ক, ১নং সেক্টর কমান্ডার, সেনাবাহিনী প্রধান, স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি ল্যাফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান পৃথিবীর ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। বাংলাদেশের ইতিহাস লিখতে মেজর জিয়া নাম বার বার না এলে ইতিহাস অপূর্ণ থেকে যাবে। জিবি সময় কে দেয়া এক সাক্ষাৎকারে গোলাম মাহমুদ আজম আরো বলেন – শহীদ জিয়ার অমর সৃষ্টি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে কর্মী থেকে সিলেট জেলা ছাত্রদলে যুগ্ম সম্পাদক থাকাকালীন তের বার রাজপথ থেকে কারাগারে অন্তরীণ হয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত ৯৩ দিনের অবরোধ কর্মসূচীতে, বিএনপির দূর্দিনের কান্ডারী ডাঃ শাহরিয়ার আহমদ ও মিফতাহ সিদ্দিকী ভাইয়ের নেতৃত্বে মিছিল সমাবেশ ও রাজপথে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আন্দোলন সংগ্রাম করেছি। গ্রেফতারী পরোয়ানা, মামলা হুলিয়া মাথায় নিয়ে বেড়িয়েছি। ঘর বাড়ী, ঘরের আসবাবপত্র প্রশাসন ক্রোক করে নেয়, বাসার দরজা জানালাও শত্রুর আক্রমণ থেকে রক্ষা পায়নি। স্ত্রী সন্তানের জীবনের নিরাপত্তা ও জীবন বাঁচাতে জন্মভূমি বাংলাদেশ ছেড়ে সু-দূর প্যারিসে যেতে বাধ্য হলাম। জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ লাখো জিয়ার সৈনিক কে ঘর বাড়ী ছাড়া করা হয়েছে, দেশ ছাড়তে বাধ্য করা হয়, এমনকি জীবন প্রদীপ পর্যন্ত নিভিয়ে দেয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফ্রান্স আহ্বায়ক কমিটি , শুভানুধ্যায়ী , সমর্থক ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে আমরা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিশ্বের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন , তারুণ্যের অহংকার তারেক জিয়ার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।