স্টাফ রিপোর্টার : [৫] বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা ছয়টি মামলায় গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ৩ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে ৬ জন আসামি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। এদের মধ্যে আওয়ামী লীগ নেতা সাহাব উদ্দিন, আব্দুস সামাদ জিলু, গোলাম দস্তগীর খান ছামিনকে জামিন মঞ্জুর এবং গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: রুহেল আহমদ, গোলাপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল আলী, বাদেপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-আব্দুল কাদির এ ৩জনকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রধান করেন বিচারক শেখ আশফাকুর রহমান।
এর আগে উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিনে ছিলেন আসামিরা।
আসামী পক্ষের আইনজীবী প্রীতিশ দত্ত পিঙ্কু বিষয়টি নিশ্চিত করে বলেন, ছয় মামলায় ৬ জন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত ৩জনের জামিন আবেদন মঞ্জুর এবং আরো ৩জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
(জিবি সময়/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]
