ঢাকা-নারিতা রুটে ফ্লাইট বন্ধ করছে বিমান

[১] [২] [৩]

[৪]

জিবি সময় অনলাইন ডেস্ক : [৫]ঢাকা থেকে জাপানের নারিতায় ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ১ জুলাই থেকে এই ঘোষণা কার্যকর হবে।

জাতীয় পতাকাবাহী সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চলমান হজ কার্যক্রম, উড়োজাহাজ সংকট এবং বাণিজ্যিক কারণে ফ্লাইট বন্ধের এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

১ জুলাই বা এর পরের তারিখে যাদের টিকিট কাটা রয়েছে, তারা পুরো টাকা ফেরত পাবেন এমনকি টিকিট পুনরায় বুকিংয়ের জন্যও দিতে হবে না অতিরিক্ত কোনো চার্জ।

সংস্থাটি যাত্রীদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে টিকিট ফেরত বা পুনঃবুকিংয়ের জন্য সংশ্লিষ্ট বিক্রয় অফিস, টিকিট কাউন্টার বা অনুমোদিত এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে বলেছে।

২০০৬ সালে বাণিজ্যিকভাবে অলাভজনক এবং উড়োজাহাজের স্বল্পতার কারণে ঢাকা-টোকিও রুটে ফ্লাইট বন্ধ করে দেয় সংস্থাটি। ২০২৩ সালের ১ সেপ্টেম্বর থেকে ঢাকা-নারিতা রুটে আবার ফ্লাইট চালু করে।

 (জিবি সময়/রুপমআহমেদ// )

খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

জিবি সময় ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]