সাজ্জাদ আলী শিক্ষা কল্যান ট্রাষ্টের মেধা বৃত্তির পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

[১] [২] [৩]

[৪]

জিবি সময় অনলাইন ডেস্ক : [৫]ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন আজকের প্রজন্মকে দেশের সুনাগরিক হিসাবে গড়ে তুলতে হলে প্রথমে দায়িত্ব নিতে হবে পরিবার থেকে। আলোকিত সমাজ আলোকিত দেশ গঠন করতে তাদের ভালো শিক্ষা অর্জনের রাস্তা তৈরি করে দিতে হবে। এরাই শিক্ষা অর্জন করে জাতিকে গর্বিত করবে। উন্নত শিক্ষা ব্যবস্থা গড়তে হলে শিক্ষক অভিবাবকদের ও শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। আমাদের শিক্ষক, শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে অসাধারন অবদানের দৃষ্টান্ত রেখে যাচ্ছেন এটা আমাদের গর্বের গৌরবের বিষয়। দেশ ও জাতী গঠনে মেধাবী প্রজন্ম খুবই প্রয়োজন।

শনিবার (২৪ মে) ১০ম বারের মত সাজ্জাদ আলী শিক্ষা কল্যান ট্রাষ্টের মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে কথা গুলো বলেছেন।

ফেঞ্চুগঞ্জ কাসিম আলী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাজ্জাদ আলী শিক্ষা কল্যান ট্রাস্টের সাধারন সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দীন আতাহার, ফেঞ্চুগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ সুহেল মোল্লা, ফেঞ্চুগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ রবীন্দ্র কুমার নাথ, কাসিম আলী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আহাদুজ্জামান, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশীদ, আকমল আলী ইসলামি মাদ্রাসার সভাপতি নুরুল হুদা।

বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি সৈয়দ মোস্তফা জামান রাফির সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন শিক্ষার্থী ইফফাত আল হোসাইন, গীতা পাঠ করেন ফেঞ্চুগঞ্জ পিঠাইটিকর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী পাল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন বৃত্তিদাতা পরিবারের সদস্য ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহ সম্পাদক দেলওযার হোসেন পাপ্পু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বৃত্তি প্রাপ্ত অভিবাবক মামুনুর রহমান, অভিবাবক প্রধান শিক্ষক বিউটি রানী পাল।

 (জিবি সময়/রুপমআহমেদ// )

খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

জিবি সময় ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]