প্রধান উপদেষ্টার সঙ্গে ৮ দল-সংগঠনের বৈঠক কাল

[১] [২] [৩]

[৪]

জিবি সময় অনলাইন ডেস্ক : [৫]অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদসহ আটটি রাজনৈতিক দল ও সংগঠন। আগামীকাল রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বৈঠকের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ধ্যা পৌনে ছয়টায় যমুনায় এই বৈঠকে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম তাঁর দলের পক্ষ থেকে বৈঠকে অংশ নেবেন।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী আন্দোলন ছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিস, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, নেজামে ইসলামী পার্টি ও হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা আগামীকালের এই বৈঠকে অংশ নেবেন। বৈঠকে সংস্কার, নির্বাচন ও স্বৈরতন্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের করণীয় নিয়ে পরামর্শ দেবেন শীর্ষ রাজনৈতিক নেতারা।

এদিকে আজ সন্ধ্যা সাড়ে সাতটার পর যমুনায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধিদল। এরপর জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পদত্যাগের আলোচনার মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এসব বৈঠক হচ্ছে।

 (জিবি সময়/রুপমআহমেদ// )

খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

জিবি সময় ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]