গোলাপগঞ্জে বিএনপির উদ্যোগে সাবেক জেলা ছাত্রদলের দুই নেতাকে সংবর্ধনা সভা কাল

[১] [২] [৩]

[৪]গোলাপগঞ্জ প্রতিনিধি :গোলাপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সাবেক সিলেট জেলা ছাত্রদল নেতা তুফায়েল বাছিত তপু ও আব্দুল কাদির সমসু এক সংবর্ধনা সভা আয়োজন করা হয়েছে।

আগামীকাল রবিবার (২৬ মে) বেলা ২টায় গোলাপগঞ্জ চৌমুহনীতে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে পরিবার পরিজনের কথা না ভেবে প্রবাসে থেকে সাহসিকতার সঙ্গে আন্দোলন-সংগ্রাম করেছেন। তাদের যথাযথ মূল্যায়ন করতে গোলাপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ সংবর্ধনা আয়োজন করা হয়েছে।  এতে সকল নেতাকর্মী উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

[১] [২] [৩]