জিবি সময় অনলাইন ডেস্ক : [৫]বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাইল্যান্ড থেকে দেশে ফিরছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি গত কয়েকদিন ধরে ব্যাংককের রুটনিন আই হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন।
শুক্রবার (৬ জুন) দুপুরে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে দলের মহাসচিব দেশে ফিরছেন।
তিনি জানান, রাত ১১টায় ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন মির্জা ফখরুল। তাকে বহনকারী বিমানটি রাত ১টা ২০ মিনিটে (শুক্রবার দিবাগত রাত) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, বিএনপি মহাসচিব নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে গত সপ্তাহে ব্যাংককে যান।
(জিবি সময়/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]
