সিলেট নগরীতে ট্রাকের ধাক্কায় নারী চিকিৎসকের মৃত্যু

[১] [২] [৩]

[৪]

জিবি সময় অনলাইন ডেস্ক : [৫]সিলেট নগরীতে ট্রাকের ধাক্কায় রিকশার যাত্রী এক নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে।রোববার সকাল ১১টার দিকে নগরীর শেখঘাট এলাকার জিতু মিয়ার পয়েন্টে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শামসুল হাবিব।

নিহত চিকিৎসক রহিমা খানম জেসি (৩২) সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। তিনি দক্ষিণ সুরমা এলাকার বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দ্রুতগামী একটি ট্রাক এসে রিকশাকে সামনে থেকে ধাক্কা দিলে জেসি গুরুতর আহত হন। তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকাল ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিদর্শক (তদন্ত) শামসুল হাবিব বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে গ্রেপ্তারে চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 (জিবি সময়/রুপমআহমেদ// )

খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

জিবি সময় ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]