সাদা পাথরে পানিতে ডুবে পর্যটকদের মৃত্যু

[১] [২] [৩]

[৪]

জিবি সময় অনলাইন ডেস্ক : [৫]দেশের অন্যতম পর্যটনকেন্দ্র সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ ‘সাদাপাথরে’ ঘুরতে এসে পানিতে ডুবে মেহেদী হাসান ইমন (১৬) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তি সিলেট লালা দিঘিরপাড় এলাকার জামাল উদ্দিনের ছেলে।

সোমবার (৯ জুন) বেলা ১টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ উজায়ের আল মাহমুদ আদনান জানান, সাদাপাথর পিকনিক স্পটে বন্ধুদের সাথে ঘুরতে আসে মেহেদী হাসান ইমন। তারা সেখানে পানিতে গোসল করতে নামলে স্রোতে ভেসে যায় ইমন। পরে স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেহেদী হাসান ইমন সাঁতার জানতো না‌ বলে জানা গেছে। এ বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

 (জিবি সময়/রুপমআহমেদ// )

খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

জিবি সময় ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]