সাঁতার শেখাতে গিয়ে পানিতে ডুবে বাবা-মেয়ের মৃ ত্যু

[১] [২] [৩]

[৪]

জিবি সময় অনলাইন ডেস্ক : [৫]মৌলভীবাজারের জুড়ীতে মেয়েকে সাঁতার শিখাতে নেমে পুকুরের পানিতে ডুবে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে।

রোববার (৮ জুন) বিকাল সাড়ে ৩ টায় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের হামিদপুর গ্রামে ঘটেছে ঘটনাটি।

নিহতরা হলেন- হনমিদপুর গ্রামের মৃত খুর্শীদ আলীর পুত্র, বাবুল আহমদ (৫৮) ও বাবুল আহমদের মেয়ে হালিমা আক্তার (১৮)। হালিমা ঢাকা ভিখারুননেছা নুন স্কুল এন্ড কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী।

জানা যায়, বাবুল আহমদ তার ২য় মেয়ে হালিমাকে সাঁতার শিখাতে পুকুরে নামেন। এক পর্যায়ে তারা পানির গভীরে গিয়ে আর উঠেননি।

বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে পানি থেকে তাদের উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত বাবুল আহমদের ছোট ভাই বদরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 (জিবি সময়/রুপমআহমেদ// )

খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

জিবি সময় ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]