দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের করোনা শনাক্ত

[১] [২] [৩]

[৪]

জিবি সময় অনলাইন ডেস্ক : [৫]দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ১৩ জন আক্রান্ত হয়েছে, তবে একই সময়ে কারও মৃত্যু হয়নি।

মঙ্গলবার (১০ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ জন করোনা আক্রান্ত হয়েছে। এ যাবত দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৭৬০ জন।

২৪ ঘণ্টায় দুই করোনারোগী সুস্থ হয়েছে। এ যাবত মোট সুস্থ হয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৭৮ জন।

গত ২৪ ঘণ্টায় মোট ১০১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এযাবৎ ১ কোটি ৫৭ লাখ ২৬ হাজাত ৩৭৯ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৭ শতাংশ। এ যাবৎ শনাক্তের হার মোট ১৩ দশমিক শূন্য পাঁচ। সুস্থতার হার ৯৮ দশমিক ৪২ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

 (জিবি সময়/রুপমআহমেদ// )

খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

জিবি সময় ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]