ইরানের প্রতি পূর্ণ সমর্থন হিজবুল্লাহর

[১] [২] [৩]

[৪]

জিবি সময় অনলাইন ডেস্ক : [৫]লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সেক্রেটার জেনারেল নাঈম কাসেম দীর্ঘ নীরবতা ভেঙে এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি ইসরায়েলের হামলা ও যুক্তরাষ্ট্রের হুমকির বিরুদ্ধে ইরানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন।

নাঈম কাসেম বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার যে হুমকি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দিয়েছেন, তা শুধু ইরানের নয়, গোটা অঞ্চলের মানুষের বিরুদ্ধেই একটি ‘আক্রমণ’।

ইরানের সঙ্গে গভীর সম্পর্ক থাকা সত্ত্বেও ইসরায়েলের সাম্প্রতিক হামলার শুরু থেকে হিজবুল্লাহ এখনো সক্রিয়ভাবে যুক্ত হয়নি। গত বছরের ধ্বংসাত্মক যুদ্ধের পর দলটি এখন অনেকটা দুর্বল হয়ে পড়েছে এবং লেবানন ফ্রন্ট এখনও খোলা হয়নি।

হিজবুল্লাহ প্রধান বলেন, “আমরা, হিজবুল্লাহ এবং ইসলামি প্রতিরোধ আন্দোলন ইরানের ন্যায্য ও স্বাধীন অধিকারের পক্ষে এবং আমেরিকার অসৎ উদ্দেশ্য ও তার দোসর ক্যান্সারসদৃশ টিউমার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে নিরপেক্ষ নই।

বিবৃতিতে ভবিষ্যতে হিজবুল্লাহর সম্ভাব্য হস্তক্ষেপের ইঙ্গিতও দিয়েছেন নাঈম কাসেম। তিনি বলেন, “এই নিকৃষ্ট মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের মোকাবিলায় আমরা যেটা প্রয়োজন মনে করব, সেটাই করব।

 (জিবি সময়/রুপমআহমেদ// )

খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

জিবি সময় ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]