গোলাপগঞ্জে বিএনপির সাথে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার ৬ আসনের এমপি প্রার্থী সাবিনা খাঁনের মতবিনিময় সভা

[১] [২] [৩]

[৪]

গোলাপগঞ্জ প্রতিনিধি : [৫] গোলাপগঞ্জে লক্ষীপাশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে গোলাপগঞ্জ – বিয়ানীবাজার ৬ আসনের এমপি প্রার্থী যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মরহুম আলহাজ্ব কমর উদ্দিন সাহেবের কন্যা সাবিনা খাঁনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২জুন) বাদ সন্ধ্যা উপজেলার লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের হলরুমে লক্ষীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি সায়েদ আহমদ শুয়ায় এর সভাপতিত্নে ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুল মোনায়েম খান সাবুলের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন বিএনপির যুগ্ন সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট গোলাপগঞ্জ-বিয়ানীবাজার ৬ আসনের এমপি প্রার্থী যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলহাজ্ব কমর উদ্দিন সাহেবের কন্যা সাবিনা খাঁন।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন, যুক্তরাজ্য বিএনপি নেতা আব্দুস সামাদ, সিলেট জেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক লায়েছ,লক্ষীপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম প্রমুখ।

 (জিবি সময়/রুপমআহমেদ// )

খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

জিবি সময় ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]