জিবি সময় অনলাইন ডেস্ক : [৫]জনদুর্ভোগ এড়াতেউচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষাদের সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্র চত্বরে প্রবেশের অনুমতি দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
শনিবার (২৮ জুন) পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, চলমান এইচএসসি পরীক্ষা ২০২৫-এর পরীক্ষা কেন্দ্রসমূহের আশ-পাশের যানজট ও জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে কেবলমাত্র পরীক্ষার্থীদের কেন্দ্র চত্বরে সকাল সাড়ে ৮টা থেকে প্রবেশের ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষভাবে অনুরোধ করা হলো। তবে পরীক্ষাকক্ষে প্রবেশ সংক্রান্ত পূর্বের নির্দেশনা বহাল থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
ঢাকা বোর্ডের সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এই চিঠি পাঠানো হয়েছে। চিঠির অনুলিপি ঢাকা মহানগর পুলিশ কমিশনার, সব জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পাঠানো হয়েছে।
(জিবি সময়/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]
