সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাক-মাইক্রো সংঘর্ষে চালকসহ নিহত ২

[১] [২] [৩]

[৪]

জিবি সময় অনলাইন ডেস্ক : [৫]সিলেটে মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছেন।

বুধবার (২ জুলাই) সকালে সিলেট-ঢাকা মহাসড়কে শেরপুর হাইওয়ে পুলিশের আওতাধীন নবীগঞ্জ মডেল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন নারী যাত্রী এবং অপরজন ওই মাইক্রোবাসের চালক। এ সময় আরও চারজন যাত্রী আহত হয়েছেন।

নিহত যাত্রী আনোয়ারা বেগমের গ্রামের বাড়ি পাবনা জেলায় এবং চালক নাঈম আহমদ জয় (২৭) সিলেট নগরের সুবিদবাজার মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির সদস্য।

সিলেটের সুবিধবাজার মাইক্রোবাস স্ট্যান্ডের চালকরা জানান, আনোয়ার বেগম ও তার পরিবার সিলেট থেকে বাসা পরিবর্তন করে ঢাকায় স্থানান্তর হচ্ছিলেন। সকালে তারা নাঈম আহমদ জয়ের গাড়িতে করে ঢাকার উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে মডেল বাজারে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব বলেন, মাইক্রোবাসটিতে চালক ছাড়াও ৫ জন যাত্রী ছিলেন। এরমধ্যে চালক ও এক নারী মারা গেছেন। অন্য যাত্রীদের আহতাবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 (জিবি সময়/রুপমআহমেদ// )

খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

জিবি সময় ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]