শাবিতে নতুন সাত সহকারী প্রক্টর নিয়োগ

[১] [২] [৩]

[৪]

জিবি সময় অনলাইন ডেস্ক : [৫]শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নতুন সাত সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে সহাকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইলেকট্রিকেল এন্ড ইলেক্ট্্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রাশেদুজ্জামান, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহম¥দ ওমর ফারুক, আর্কিটেকচার বিভাগের প্রভাষক ফারহা মুন, ইলেকট্রিকেল এন্ড ইলেক্ট্্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আফসানা বেগম, বায়োক্যামিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রভাষক যুবাইর ইবনে দ্বীন, পরিসংখ্যান বিভাগের প্রভাষক মো. সাদেকিন ইসলাম ও রসায়ন বিভাগের প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইন।

 

তারা বিধিমোতাবেক দায়িত্বভাতা এবং অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়। এ আদেশ যোগদানের তারিখ হতে কার্যকর হবে।

 (জিবি সময়/রুপমআহমেদ// )

খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

জিবি সময় ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]